ইচ্ছা করে, কখনও নিজের পিঠে
দুটো ডানা লাগিয়ে আকাশে উড়ে যেতে,
সেই নদীর তীরে, সেই গাছের ডালে,
সেই তপ্ত মরুভূমির জলাশয়ে।
চোখ মেলে দেখতে চাই ওপর থেকে,
এই দুনিয়ার মানুষের দৈনন্দিন জীবনের
প্রতি মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে চাই।
দেখতে চাই মানুষের কর্মসংস্থান,
মানুষের রক্ত জল করা পরিশ্রম।
পাখির কলোরব আরও কাছ থেকে
উপভোগ করতে চাই, এবং সেই আবিষ্কার -
হাওয়াইজাহাজ কে ছুঁয়ে যেতে চাই।
চাই না থাকতে এই কষ্টকর সমাজে,
যেখানে মানুষের কোনো সম্মান নেই,
নিরাপত্তা নেই, মূল্য নেই।
সাধারণ মানুষ ফেলনা, তাহলে কি
ব্যবসায়ীরা গুরু?? না- তারা আরও বড় খেলনা।
কাদের খেলনা? ওদের খেলনা।
ওরা কারা? সেই সামাজিক শত্রুরা-
তাদের লাল চোখের মণি, অগ্নিস্ফুলিঙ্গ -
কিসের জন্য? ক্ষমতার লোভ, প্রচুর লোভ।
সমাজ লোটার পর এদের শান্তি নেই,
আরও চাই, আরও চাই - ছেলে লুটবে,
নাতি লুটবে - তেরো পুরুষ প্রাণ ভরে লুটবে।
এদের অস্ত্র? অশিক্ষা, অনাহারে অভুক্ত পরিবারগণ।
তাদের দুর্বলতাই এদের শক্তি, তাদের দেখায়
মিথ্যে লোভ, মিথ্যে প্রতিশ্রুতি -
পেটের জ্বালার সুবিধা নেয় তারা।
পাঁচ বছর পর পর এক সেই উক্তি -
গরিবি হাঁটাও দেশ বাঁচাও।
৭৫ সাল পর ও গরিবি গেল না কেন?
সে যাওয়ার নয়, সেটি ভাঙ্গিয়েই তারা আরবপতি।
আশা করি সবাই একদিন বুঝবে,
সামাজিক অভিশাপ কে, কারা, কিভাবে।
সেদিন বাজবে শঙ্খধ্বনি,
সূচনা হবে সমাজের অগ্ৰগতির।
যত যাবে কাল,
নিশ্চিহ্ন হবে পরিবারতন্ত্র।
মানুষের জয় হবে,
পরিশ্রমের জয় হবে,
গণতন্ত্রের জয় হবে,
সত্যের জয় হবে।
-- সাক্ষর দাস
১লা জুলাই, ২০২৪
Comments
Post a Comment